Please wait...

কেন্দ্রীয় ভর্তি অফিস | ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন সেবা ও ফি পরিশোধ কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তি

🔔

হল আইডি কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আইডি কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফলভাবে চালু হয়েছে। বর্তমানে রোকেয়া হল এবং কবি সুফিয়া কামাল হল-এ QR Code-সংবলিত নিরাপদ ডিজিটাল হল আইডি কার্ড প্রদান কার্যক্রম চালু রয়েছে। সিস্টেমের সুবিধাসমূহের মধ্যে রয়েছে QR Code ভিত্তিক যাচাই, Barcode ও Machine-Readable Security Line, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, অনলাইনে Hall ID Card Activation ও Verification এবং আবেদন থেকে বিতরণ পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনা।

🏠

রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য হল আইডি কার্ড আবেদন

রোকেয়া হল এবং কবি সুফিয়া কামাল হল-এর সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী Student Portal (student.eis.du.ac.bd) → অনলাইন সার্ভিস (হল) → হল আইডি কার্ড মেনু থেকে অনলাইনে হল আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন হওয়ার পর একই মেনু থেকে Application Status দেখা যাবে। যেসব শিক্ষার্থীর আবেদন "Ready for Delivery" স্ট্যাটাসে প্রদর্শিত হবে, তারা নিজ নিজ হল প্রশাসন অফিস থেকে হল আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

🏢

অন্যান্য হলের জন্য সিস্টেম চালুর সুযোগ

অনলাইন হল সার্ভিসের আওতাভুক্ত অন্যান্য হল চাইলে হল আইডি কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর জন্য কেন্দ্রীয় ভর্তি অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বিভাগ/ইনস্টিটিউটের অনলাইন সেবা

প্রত্যয়নপত্র, মিডিয়াম অব ইন্সট্রাকশন সার্টিফিকেট, মার্কশিট, উন্নয়ন ফি, ভর্তি ফি, বিভিন্ন একাডেমিক সনদ এবং বিভাগ/ইনস্টিটিউট নির্ধারিত অন্যান্য অনলাইন সেবা বর্তমানে চালু রয়েছে।

হল সংক্রান্ত অনলাইন সেবা

হল আসন বরাদ্দ ফি, আবাসিক/অনাবাসিক প্রত্যয়নপত্র ফি, পুনঃভর্তি হল ক্লিয়ারেন্স ফি, হল আইডি কার্ড ও হারানো আইডি কার্ড সংক্রান্ত ফি, প্রশংসাপত্র/সার্টিফিকেট ফি এবং অন্যান্য হল-নির্ধারিত সেবা ফি অনলাইনে পরিশোধের সুবিধা বর্তমানে চালু রয়েছে।

👤

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

শিক্ষার্থীরা student.eis.du.ac.bd পোর্টালে লগইন করে প্রয়োজনীয় সেবা নির্বাচন, হল আইডি কার্ডের আবেদন এবং সংশ্লিষ্ট ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।

অনলাইন হল সেবা Active
অনলাইন বিভাগ/ইনস্টিটিউট সেবা Active
Notice

কেন্দ্রীয় ভর্তি অফিসের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটসমূহের বিভিন্ন সেবা এবং সংশ্লিষ্ট ফি ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে।

বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সনদ, একাডেমিক সেবা, হল সংক্রান্ত সেবা এবং সংশ্লিষ্ট ফি অনলাইনের মাধ্যমে আবেদন ও পরিশোধ করতে পারছে। যে সকল কার্যক্রম পূর্বে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো, সেগুলোকে আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তর করা হয়েছে।

শিক্ষার্থীরা student.eis.du.ac.bd পোর্টালে লগইন করে প্রয়োজনীয় অনলাইন সার্ভিস নির্বাচনপূর্বক আবেদন ও ফি পরিশোধ করতে পারবে।

হল, বিভাগ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের অবগতির জন্য

যে সকল হল, বিভাগ বা ইনস্টিটিউট এখনো অনলাইন সেবা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত হয়নি, সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ এবং বিভাগ/ইনস্টিটিউট অফিসকে প্রয়োজনীয় তথ্য, সেবা তালিকা ও নির্ধারিত ফি-সংক্রান্ত বিবরণসহ কেন্দ্রীয় ভর্তি অফিসে যোগাযোগ করে অনলাইন সেবা কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য অনুরোধ করা হলো।

হল নোটিশ

হল সংক্রান্ত অনলাইন সেবা ও ফি পরিশোধ

শিক্ষার্থীদের হল সংক্রান্ত সেবা কার্যক্রমকে দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে হলের নির্ধারিত সেবা ও ফি পরিশোধ কার্যক্রম অনলাইনে চালু করা হয়েছে।

🛌 হল আসন বরাদ্দ ফি
📜 আবাসিক/অনাবাসিক প্রত্যয়নপত্র ফি
পুনঃভর্তি হল ক্লিয়ারেন্স ফি
🍻 আইডি কার্ড/কার্ড হারানো সংক্রান্ত ফি
🏆 প্রশংসাপত্র/সার্টিফিকেট ফি
অন্যান্য হল-নির্ধারিত সেবা ফি
বিভাগ/ইনস্টিটিউট নোটিশ

বিভাগ/ইনস্টিটিউট অনলাইন সেবা ও ফি পরিশোধ

বিভাগ ও ইনস্টিটিউটসমূহের বিভিন্ন একাডেমিক সেবা, আবেদন এবং সংশ্লিষ্ট ফি ব্যবস্থাপনাকে কেন্দ্রীয় ভর্তি অফিসের তত্ত্বাবধানে অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে।

📜 প্রত্যয়নপত্র
🌐 Medium of Instruction Certificate
📋 মার্কশিট
💰 উন্নয়ন ফি
💳 ভর্তি ফি
🎓 বিভিন্ন একাডেমিক সনদ
বিভাগ/ইনস্টিটিউট নির্ধারিত অন্যান্য সেবা